ক্যাপসন নিউজ

‘এ্যাওয়ার্ড ফর ব্র্যান্ড এক্সিলেন্স ইন কনজিউমার ডিউরেবলস সেক্টর’ এর পুরস্কার নিচ্ছেন ওয়ালটনের পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর এবং উপ পরিচালক ফিরোজ আলম। সিঙ্গাপুরে তাদের হাতে পুরস্কার তুলে দেন লিঙ্কড ইন এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিপণন পরিচালক আইবিএম এর সাবেক ভাইস চেয়ারম্যান ভার্জিনিয়া শর্মা এবং বার্কেডিয়া’র কান্ট্রি হেড নেড মুডি ০০০ অগ্রণী ব্যাংক লিমিটেডে গতকাল ‘নিরীক্ষা সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। আইসিসি’র (ইন্টারন্যাল কন্ট্রোল এন্ড কমপ্ল্যায়েন্স) উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. সৈয়দ আবদুল হামিদ। মহাব্যবস্থাপক ও হেড অব আইসিসি মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০০০০ প্লাস্টিক হাউজহোল্ড, পিভিসি পাইপ ও ফিটিংস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল এর ইলেকট্রিক পণ্য বিজলী ক্যাবলস্ বিক্রয়ের জন্য সিলেটের বন্দর বাজারে শো-রুম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আরএফএল ইলেকট্রনিক্স এর মহাব্যবস্থাপক (বিপণন) মো. মাহ্বুবুল ওয়াহিদ শো-রুমটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হেড অফ সেলস্ মোঃ আমিনুল ইসলাম, বিজলী ক্যাবলস্ এর ব্র্যান্ড ম্যানেজার মোঃ সাইদুর রহমান এসময় উপস্থিত ছিলেন