ঈ দ না ট ক

রবিন খানের ‘ভুত’

চ্যানেল আইতে ঈদে সপ্তম দিন আজ রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে রবিন খান নির্মিত নাটক ‘ভুত’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, হাসিন, আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, শামস সুমন, আল আমিন সবুজ ও শাহনূর প্রমুখ। নাটকের গল্প এমন- জব্বর মিয়া গ্রামের সম্ভ্রান্ত গেরস্থ। তার সাথে তার দুই বোন থাকে- ফাবিয়া ও লামিসা। দুজনই খুব চঞ্চল ও দুরন্ত। একজন গাছে দোল খায়তো অন্যজন দোলনায় দোল খায়। একজন লুডু খেলেতো অন্যজন কুতকুত খেলে। তাদের উপর সব সময় নজর রাখে বাড়ির রাখাল খোকন। তারা যা করে সব গিয়ে জব্বর মিয়ার কাছে রিপোর্ট করে সে। তাই সুযোগ পেলেই ফাবিয়া ও লামিসা খোকনকে নানান রকম শাস্তি দেয়। খোকন তওবা করে এ বাড়িতে আর কাজ করবে না। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রবিন খান বলেন,‘ আমি মূল সারাবছরে হাতে গোনা কিছু কাজ করি। তার ভেত েঈদ নাটক এটি। আশা করছি সবদিক দিয়ে নাটকটি দর্শকদের মধ্যে ভাললাগা তৈরী করবে।