প্রস্তুতি ম্যাচ খেলতে কাল ঢাকায় আসছে হকি ইন্ডিয়ার দল

জাতীয় হকি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে বিভিন্ন সময়ে ভারতের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের নিয়ে গড়া একটি বাছাই দল। হকি ইন্ডিয়ার পাঠানো শক্তিশালী এ দলটি ঢাকায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সাভারের বিকেএসপিতে ম্যাচগুলো হবে ৬, ৮ ও ৯ আগস্ট। বাংলাদেশ হকি ফেডারেশন সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে অংশ নেয়ার জন্য আগেই ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বিক্রম কান্ত জাতীয় দলে ৭০টির মতো ম্যাচ খেলেছেন। অন্য খেলোয়াড়দের মধ্যে কেবল দু’জন জাতীয় দলে খেলেননি।