চিকিত্সার্থ সাহায্যের আবেদন

ময়মনসিংহের ভালুকা বাস-স্ট্যান্ড নিউজ কর্ণারের পত্রিকা হকার আমিনুল ইসলাম (২৬) গত ৯ জুলাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর গত প্রায় ১ মাস যাবত্ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন রয়েছেন। আমিনুলের হতদরিদ্র পরিবারের পক্ষে তার চিকিত্সার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। আমিনুলের চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আরিফ (আমিনুলের ভাই), বিকাশ মোবাইল নম্বর- ০১৭১৪-৮৭৬৩২৮। নূরবিয়া খানম নূরী সপ্তম শ্রেণির ছাত্রী নূরবিয়া খানম (নূরী) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। তার হাত-পা ভেঙে গেছে। সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেছেন, নূরীকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে তার মেজর অপারেশন করাতে হবে। এজন্য অন্তত ৮০ হাজার টাকার প্রয়োজন। পিতৃহীন নূরীর চিকিত্সার্থে তার হতদরিদ্র মা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাঃ শাহীদা, এমএসএ-১০৫৯৫ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পল্টন শাখা, ঢাকা-১০০০। মোবাঃ বিকাশ করা, ০১৯৫৭৫৬৪০৬৪।