ঢাকা-চট্টগ্রাম (চার লাইন লেন) মহাসড়কটি দ্রুত চালু করা হোক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খুবই ব্যস্ত— রাতদিন ২৪ ঘণ্টা হাজার হাজার যানবাহন আসা-যাওয়া করে। ফলে প্রায়ই সড়কটি জ্যামে পড়ে। কিন্তু চার লেন লাইন চালু হওয়ার পর কিছুটা হলেও জ্যাম কম হবে আনুমানিক ৪০%। তাই যত দ্রুত সম্ভব সড়কটি (চার লেন লাইন) চালু করার জন্য অনুরোধ করছি। পত্রিকা এবং টিভি সংবাদে প্রায়ই জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপার হতে অনেক লোক মারা গিয়েছে বা আহত হয়েছে এবং সড়কটি জ্যামে পড়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। সড়কটির দুই পাশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। রাস্তা পার হতে গিয়ে অনেক প্রাণহানি ঘটে। সড়কটি বাকি ৭০% (চার লেন লাইন) চালু হলে দুর্ঘটনা, প্রাণহানি, রাস্তা জ্যাম অনেকটাই কমে যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ছালেহ আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার, কুমিল্লা পবিস-২