শোক সংবাদ

মনিরা ইয়াসমিন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক, মো. এমরান চৌধুরীর স্ত্রী গাজীপুরের বড়ইবাড়ী একে ইনস্টিটিউশন এন্ড কলেজের জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা মনিরা ইয়াসমিন (৪৭) গত ২৮ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মরহুমার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে রেখে গেছেন। আব্দুল হান্নান কুষ্টিয়ার প্রবীণ ডাক্তার আব্দুল হান্নান (৮০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। রবিবার জানাজা শেষে ফারাকপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ডা. এটিএম শাহজাহান আলী নওগাঁ জেলার সাবেক সিভিল সার্জন ডা. এটিএম শাহজাহান আলী (৬৫) শান্তাহার রেলওয়ে জংশনে সম্প্রতি এক ট্রেন দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। রওশন আরা বেগম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার প্রবীণ সমাজ সেবিকা রওশন আরা বেগম (৮২) রবিবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কদরের নেছা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেমের মা কদরের নেছা (৮০) শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোঃ আবদুর রউফ গফরগাঁও কলেজ রোডের বাসিন্দা মোঃ আবদুর রউফ খান (৫৪) গত শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে .... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন । গফরগাঁও মার্কাজ মসজিদে বাদ জোহর ও উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে বাদ আছর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।