বিশ্বকে উষ্ণায়ন থেকে রক্ষা করবে পিঁপড়া!

পিঁপড়া অতি ক্ষুদ্র একটি প্রাণী। হাত কিংবা পা দিয়ে ঘষা দিলেই পিঁপড়া বিনাশ হয়ে যায়। অনেক সময় মানুষের কাছে এটি যন্ত্রনাদায়ক প্রাণী বলেই পরিচিত। বিশেষ করে কিছু পিঁপড়ার কামড় যন্ত্রণাদায়কই বটে। কিন্তু এই ক্ষুদ্র প্রাণীটি এমন কাজে লাগতে পারে যা নিয়ে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিজ্ঞানীরা চিন্তিত এবং উদ্বিগ্ন। সেটা হলো বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি তথা উষ্ণায়ন। কিন্তু সেই চিন্তা থেকে রক্ষা করবে পিঁপড়া! মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোন স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে। পিঁপড়ার বংশ বৃদ্ধি যতো বাড়বে ততোই ঠান্ডা হবে এই ভূ-মন্ডল। গবেষক রোনাল্ড ডর্ন জানিয়েছেন, পরিবেশের পরিবর্তনে ভূমিকা রাখছে পিঁপড়া। তাপমাত্রা বৃদ্ধির মূল উপাদান কার্বন ডাই-অক্সাইড শোষণ এবং গ্রীণ হাউস গ্যাস নির্গমনে ভূমিকা রেখে পরিবেশকে ঠান্ডা রাখতে পারে পিঁপড়া। পিঁপড়া খনিজ পদার্থ থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে আলাদা করে চুনাপাথর তৈরি করতে পারে। আর এই চুনাপাথর পরিবেশকে ঠান্ডা রাখতে পারে বলে জানান ডর্ন। - টাইমস অব ইন্ডিয়া