বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪০
বর্তমানে বিশ্বে শীর্ষ গড় আয়ুর দেশ কোনটি?
শাহাদাত হোসেন
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
১. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত?
ক.২:৩ খ.৩:৬ গ.৫:৩ ঘ.৪:৫
২. বার্লিন দেয়ালের পতন ঘটে?
ক.১৯৭২ খ.১৯৭৬ গ.১৯৮৫ ঘ.১৯৮৯
৩. বর্তমানে বিশ্বে শীর্ষ গড় আয়ুর দেশ কোনটি?
ক.নরওয়ে খ.ইরান
গ.জাপান ঘ.বাংলাদেশ
৪. সাইবার সিটি কোনটি?
ক.ঢাকা খ.সিলেট গ.খুলনা ঘ.রংপুর
৫. ইরানের পুরাতন নাম কী?
ক.বঙ্গ খ.পারস্য
গ.ইয়াঙ্গুন ঘ.ক্যাথে
৬. বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০১৪’ লাভ করেন?
ক.আল মাহমুদ খ.ড. আনিসুজ্জামান
গ.রেজওয়ানা চৌধুরী বন্যা
ঘ.নীনা আহমদ
৭. মুক্ত বাংলা কোথায়?
ক. রাবি খ.ইবি গ. ঢাবি ঘ.জাবি
৮. বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত?
ক.গাজীপুর খ.ঢাকা
গ.গোপালগঞ্জ ঘ.খুলনা
৯. কোনটি জাতিসংঘের সদস্য নয়?
ক.ভারত খ.ইরাক
গ.রাশিয়া ঘ.ভ্যাটিকান
১০. মেসতা এক জাতীয়-?
ক.আম খ.তুলা গ.ধান ঘ.পাট
১১. ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত?
ক.২ খ.৩ গ.৪ ঘ.৫
১২. আমেরিকার কোন প্রেসিডেন্ট অভিনয় শিল্পী ছিলেন?
ক.বারাক ওবামা খ.রোনাল্ড রিগ্যান
গ.উইনস্টন চার্চিল ঘ.আব্রাহাম লিংকন
১৩. ফরায়েজী আন্দোলনের মূলকেন্দ্র কোথায় ছিল?
ক.ফরিদপুর খ.বগুড়া
গ.সিলেট ঘ.কক্সবাজার
১৪. অলিম্পিক গেমসের প্রতীকে কতটি বৃত্ত আছে?
ক.৩ খ.৫ গ.৬ ঘ.৮
১৫. গ্রিনপিস কোন ধরনের সংগঠন?
ক.রাজনৈতিক খ.অর্থনৈতিক
গ.শিশু ঘ.পরিবেশবাদী
১৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক.সচিব খ.মন্ত্রী
গ.প্রধানমন্ত্রী ঘ.রাষ্ট্রপতি
১৭. বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি?
ক.হিলিয়াম খ.অক্সিজেন
গ.নিয়ন ঘ.নাইট্রোজেন
১৮. সৌরজগতের কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
ক.শুক্র খ.মঙ্গল গ.বুধ ঘ.বৃহস্পতি
১৯. কোনটি বাঙালি জাতির মুক্তির সনদ?
ক.৪ দফা খ.৬ দফা
গ.১১ দফা ঘ.২১ দফা
২০. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
ক.বরেন্দ্র জাদুঘর খ.জাতীয় জাদুঘর
গ.লালন জাদুঘর ঘ.ওসমানী জাদুঘর
২১. বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হয় কতজনে?
ক.৫৫ খ.৬০ গ.৬৫ ঘ.৭০
২২. ‘আদালত’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক.ধীভেহী খ.ইংরেজি
গ.পশতু ঘ.ফারসী
২৩. বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
ক.লাইবেরিয়া খ.সুইডেন
গ.কলম্বিয়া খ.অস্ট্রিয়া
২৪.‘আলকাপ গান’ কোন অঞ্চলের?
ক.ঢাকা খ.টাঙ্গাইল
গ.রাজশাহী ঘ.সিরাজগঞ্জ
২৫. জীবের রাসায়নিক গঠন উপাদান কী?
ক.RNA খ.DNA গ.কোষ ঘ.কলা
উত্তর: ১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.খ ৬.গ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ঘ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.খ ২০.ক ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.খ