জোকস
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪২
রাম বাবু একটা ঘোড়া কিনেছেন। রোজ সকালে তিনি সেটাকে ট্রেনিং দেন। তাই দেখে একজন প্রতিবেশী একদিন তাকে বললেন—
:আপনি ঘোড়াটাকে ট্রেনিং দেন কেন?
উত্তরে রামবাবু বললেন, ‘আরে ট্রেনিং না দিলে নিজের ছেলেই গাধা হয়ে যায়, আর এতো পরের ছেলে।
সর্দারজি আর তার ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে :বাবা ৪১+৩৩ কত হয়?
সর্দারজি :পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে :বলোনা কত হয়?
সর্দারজি :বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!
সর্দারজি রেলের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সামনের সবাই টিকিট কাউন্টারে ‘একটি পাঞ্জাব মেইল টিকিট দেন তো’ বলে টিকিট নিয়ে যাচ্ছে। এবার সর্দারজির পালা। তিনি কাউন্টারে টাকা দিয়ে বললেন, ‘আমাকে একটা পাঞ্জাব ফিমেল দেন তো, ভাই।’ এ কথা শুনে টিকিট বিক্রেতা অবাক হয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘পাঞ্জাব ফিমেলটা আবার কী, ভাই?’ সর্দারজিব ললেন, ‘সবাই তো পাঞ্জাব মেইল বলে নিজের জন্য টিকিট নিয়ে গেল। আর আমি তো এসেছি আমার স্ত্রীর জন্য টিকিট নিতে। তার জন্য পাঞ্জাব ফিমেল না বলে মেইল বলব নাকি? ছেলেবেলায় লিঙ্গ পরিবর্তন পড়ায় একটুও ফাঁকি দিইনি, বুঝলেন!’