সংবাদ কণিকা

চাবি খুঁজে দেবে স্মার্টফোন চাবি কোথায় রেখেছেন মনে নেই? ওয়ালেট বা পার্স খুঁজে পাচ্ছেন না? এসব সমস্যার সহজ সমাধান দেবে আপনারই মোবাইল। এজন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটির নাম ‘টাইল’। এর সাহায্যে ওয়ালেট, গাড়ি, এমনকি পোষা কুকুর বা বিড়ালটিকেও আপনি খুঁজে পাবেন। হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসগুলোতে একটি ছোট্ট ব্যাটারি সম্বলিত প্লাস্টিক ট্যাগ লাগাতে হবে। তাহলেই আপনার স্মার্টফোনটি ম্যাপের সাহায্যে আপনাকে জানিয়ে দেবে কোথায় আছে জিনিসটি। — ডয়চে ভেলে বয়স ৭৩২ বছর! ভারতে তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় ছত্তিশগড়ের শ্রম অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বয়স্ক নারী হচ্ছেন রায়পুরের আবহানপুর এলাকার এক নারী। বয়স ৭৩২ বছর। নাম পুষ্প সাহু। ‘মুখ্যমন্ত্রী সাইকেল সহায়তা যোজনা’ নামের এক প্রকল্পের আওতায় তিনি একটি সাইকেলও পেয়েছেন। তবে রাজ্য শ্রম বিভাগ বলছে, সফটওয়্যারের ভুলের কারণেই এরকম হয়েছে। — বিডিনিউজ