শাহরুখ কটাক্ষ করলেন আমিরকে

‘পিকে’ সিনেমা নিয়ে বিতর্ক যেন আর শেষ হচ্ছে না। পোস্টার মুক্তি পাওয়ার পরেই মামলা দায়ের হলো। ১৯৭৩ সালের পর্তুগিজ একটি মিউজিক অ্যালবামের পোস্টারের ধরন ঠিক এইরকম ছিল। বিখ্যাত পর্তুগিজ সংগীতকার কুইম ব্যারিরস নগ্ন অবস্থায় একটি সংগীতের যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন এই ধরনের একটি পোস্টার তৈরি করেছিলেন নিজের অ্যালবাম প্রচারের জন্য। এটিকে একটি টিভি শোর উদ্বোধন অনুষ্ঠানে শাহরুখ কটাক্ষ করলেন আমিরকে। উপস্থাপকের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘আমার বেল্টের নিচে কী রহস্য আছে, তা সবাইকে জানাতে চাই না। জানানো উচিতও না। আমার এত সস্তা জনপ্রিয়তার প্রয়োজন নেই।’