তিন ভুবন

এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তিন ভুবন’। ধারাবাহিকটি মঙ্গল ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে এতে নাট্যরূপ দিয়েছেন রোকেয়া ইসলাম, মির্জা রাকিব ও মারুফ আহমেদ। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।