নারায়ণগঞ্জে নজরুলের ভাইয়ের মনোনয়নপত্র প্রত্যাহার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম। এখন চূড়ান্ত লড়াইয়ে আছেন তিনজন। তারা হলেন- নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মামাতো শ্যালক মাসুম রানা। রবিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, শেষ দিনে আবদুস সালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নজরুলের মৃত্যুতে এ ওয়ার্ডটি শূন্য হয়। রবিবার মনোনয়ন প্রত্যাহারের সময়ে আবদুস সালামের সঙ্গে সেলিনা ইসলাম বিউটিও ছিলেন। তখন সাংবাদিকদের সালাম জানান, পারিবারিক সিদ্ধান্তের কারণেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় সোমবার সকালে সামসুন্নাহার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী কসাই আবু কালাম ও তার বড় ভাই সানালকে গ্রেপ্তার করেছে। ফতুল্ল¬া মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।