সুনামগঞ্জে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

ঈদের দিন সুনামগঞ্জ শহরের ওয়েজখালীতে সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ওয়ারিছ আলী সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। এক সপ্তাহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।