গোপালপুর ঘাট থেকে ঝুঁকি নিয়ে চলছেন নৌযাত্রীরা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে বর্ষা মৌসুমে পদ্মা নদী দিয়ে প্রতিদিন প্রচুর যাত্রী ঢাকা শহরে যাতায়াত করে। কিন্তু ঐ সকল যাত্রী পারাপারের সময়ে ট্রলার বা সি-বোর্ডে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট বা বয়া রাখা হয় না। গতকাল রবিবার ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঈদের আনন্দ শেষে প্রচণ্ড ঢেউ উপেক্ষা করে সি-বোর্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছুটে চলছে যার যার গন্তব্যে। এই নৌরুট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ, ঘাটটি সঠিক তদারকির অভাবে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান শাহীন বলেন, ঈদের সময়ে ঘাটে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে। গোপালপুর ঘাট দিয়ে নদী পারাপারে নৌযান মালিকরা যাতে নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখে এ ব্যাপারে শীঘ্রই ব্যাবস্থা গ্রহণ করা হবে।