ভালুকায় শিশুকে হত্যার চেষ্টা আটক ২
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৯
উপজেলার ধামশুর গ্রামে সোমবার দুপুরে এক মেয়ে শিশুকে জবাই করে হত্যার চেষ্টা করেছে প্রতিবেশী দুই নারী। শিশুটির আর্তচিত্কারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের দীলিপ চন্দ্র বর্মনের শিশুকন্যা দীপু রানী বর্মনকে (৫) দুই প্রতিবেশী কৌশলে ঘরের ভিতর ডেকে নিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালায়। এ সময় শিশুটির আর্তচিত্কারে আশপাশের লোকজন টের পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ লিটন সরকার ও তার স্ত্রী স্মৃতি সরকারকে আটক করেছে। ভালুকা মডেল থানার পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।