বাগেরহাটে সংঘর্ষে আহত ২০

বাগেরহাটের মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে শালিস বৈঠক চলাকালে সলেমান মোল্লা ও মিকাইল মাস্টারের সমর্থকদের মধ্যে ওই সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনকে মোল্লাহাট থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর মোল্লারকুল গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।