সুন্দরগঞ্জের হাইস্কুল দু’যুগেও এমপিওভুক্ত হয়নি

উপজেলার পরাণ আদর্শ উচ্চ বিদ্যালয়টি দু’যুগেও এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন শিক্ষক বিদ্যালয়টিতে পাঠদান করে আসছে। প্রধান শিক্ষক শাহজাহান মিয়া জানান, প্রতিবছর পাবলিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে ফলাফল করছে। বর্তমানে ২৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। ২০০২-০৩ অর্থবছরে এমপিও ভুক্তির চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি। এ পর্যন্ত বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় ১১ জন শিক্ষক-কর্মচারী স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এদিকে অনেক শিক্ষক-কর্মচারী অবসর গ্রহণের সময় হয়ে আসছে বলে প্রধান শিক্ষক জানান। বেতনভাতা পাবার আগেই অনেকেই চাকরি থেকে অবসর হচ্ছেন।