মেঘনায় ট্রলারডুবি দুইটি লাশ উদ্ধার
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:৪১
হাতিয়া থানা পুলিশ গতকাল সোমবার মো. শাহারাজ (২২) ও মো. নূর ইসলাম (২৫) নামে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্বাংশে মেঘনা নদীর ঠেংগার চরের সন্নিকটে গত রবিবার গভীর রাতে ঝড়ের কবলে পড়ে আব্দুর রহিম মাঝির মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ১৮ জন জেলে নদীতে নিখোঁজ হয়। অন্য জেলেরা ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করলেও বাকী দুইজন নিখোঁজ হয়।