সংবাদ সংক্ষেপ

বাগেরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। সোমবার স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাগেরহাট সাংস্কৃতি ফাউন্ডেশন এলাকায় শেষ হয়। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বাগেরহাট সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ নাজমুল হাসান। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি গণহত্যা ও হামলার প্রতিবাদে ভালুকায় সোমবার ঢাকা-ময়মনসিংহ মহসড়কে মানববন্ধন করেছে একটি মানবাধিকার সংগঠন। বাংলাদেশ মানবাধিকার কমিশন ভালুকা শাখার উদ্যোগে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও প্রভাষক খাইল বাশার সেলিম প্রমুখ। কুমিল্লায় ভারতীয় শাড়ি-মাদকদ্রব্য উদ্ধার কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য উদ্ধারসহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার আটককৃত মাদকদ্রব্য ও মালামাল কুমিল্লা কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। বিজিবি’র একাধিক টহল দল রবিবার রাতে জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ফেনসিডিল, হুইস্কি, কোরেক্স সিরাপ, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মালামাল উদ্ধারসহ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নাবালক মিয়ার পুত্র আনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়। দোহারে নদী ভাঙন এলাকায় প্রশাসনের চাল বিতরণ দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা দোহার উপজেলার নারিশা পশ্চিমচর পদ্মায় ভাঙ্গন কবলিত এলাকায় ২শ’ ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার নারিশা ইউনিয়ন পরিষদ থেকে প্রতি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়া, দোহার থানা ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুল্লাহ মিঞা, নারিশা ইউপি চেয়ারম্যান ডা. আবুল কালাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ প্রমুখ। দুর্গাপুরে বিএনপি‘র কাউন্সিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা দুর্গাপুরে ২ আগস্ট দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল জেলা পরিষদ অডিটরিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে ১ আগষ্ট রাতে ছাত্রলীগ এই কাউন্সিলের বিরুদ্ধে দুর্গাপুর সদরে মিছিল করে বিএনপি অফিস ভাঙচুর করে। এতে সদরে বিএনপির কাউন্সিল পন্ড হয়ে যায়। পরবর্তীতে একই দিনে উপজেলার ঝান্জাইল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে বিএনপির অপর অংশ সোমবার দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানায়। পাবনার ফরিদপুরে চুলার আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ উপজেলার বেড়হাউলিয়া গ্রামে আগুনে ৭ টি বাড়ি পুড়ে গেছে। চাটমোহর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা বলে প্রথমিকভাবে হিসাব করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার ও ক্ষতিগ্রস্তরা জানায়। রবিবার বেড়হাউলিয়া গ্রামে শহিদ খাঁর ছেলে আব্দুল মাজেদ খাঁর বাড়ির চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে শহিদ খাঁ, মাছুদ খাঁ, মাজেদ খাঁ, মোজাম খাঁ, আজমত খাঁ, আল্লেখ খাঁ ও মিজান খাঁর ৭ টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আরো ৪ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মুনশুরপুর (টেকপাড়া) গ্রামে স্বর্ণালী টেলিকম দোকানের মালিক সেলিমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সেলিমের পিতা মো. আবুল হাসেম জানান, রবিবার রাতে ৮/১০ জন ডাকাত ঘরের তালা কেটে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মুখোশ ও শর্টপ্যান্ট পরিহিত ডাকাতদল ঘরে থাকা সেলিম ও তার স্ত্রী লিপির মেয়ে স্বর্ণালী ও ছেলে সায়েলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ও মুখে কসটেপ লাগিয়ে আলমারিতে রক্ষিত ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট ও নগদ লক্ষাধিক টাকা লুটে নেয়। সোমবার সকালে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুছ ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নান্দাইল মডেল থানা পুলিশ তার গ্রামের বাড়ি নান্দাইলের রসুলপুর থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহের কোতোয়ালী থানায় পাঠিয়ে দেয়। সেখান থেকে গতকাল সোমবার তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুছ ছালাম নান্দাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলার সরাতি হোছাইনীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসাবে কর্মরত। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ফরাজী ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ত্রিশালে শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে কাঠাল হালিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়্। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমএ হান্নান। হালিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন। শালিখায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শালিখা (মাগুরা) সংবাদদাতা\ শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল সোমবার উপজেলা সদর আড়পাড়া বাজারের ৩টি ওষুধের দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ওষুধের দোকান ৩টি হচ্ছে নিউ হেমিলিয়া ফার্মেসী, সুমি ফার্মেসী ও স্বর্ণলতা ফার্মেসী। ঈশ্বরদীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদী পৌর এলাকার ফতেহ মোহাম্মদপুর মহল্লায় র্যাব অভিযান চালিয়ে ১০১ বোতল ফেন্সিডিল ও ৪৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শেফালী বেগম (৪৫) কে আটক করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে এই অভিযান চালায়। আটককৃত শেফালী ফতেহ মোহাম্মদপুরের মানিক হোসেনের স্ত্রী। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। QvZ‡K 9wU †`vKvb f¯§xf~Z QvZK (mybvgMÄ) msev``vZv \ mybvgM‡Äi QvZK Dc‡Rjvi Rvgvjcyi c‡q‡›U MZ iweevi iv‡Z AwMœKv‡ 9wU †`vKvb f¯§xf~Z n‡q‡Q| f¯§xf~Z †`vKvb¸‡jvi gvwjK n‡”Qb, mgyR wgqv, gnig Avjx, gywReyi ingvb, gvmyK Avjg, byi DwÏb, ˆmq`yi ingvb, Ryev‡qi Avng`, byi“j Avgxb I AlK P›`ª| G‡Z cÖvq 10 jvL UvKvi wZ n‡q‡Q e‡j wZMÖ¯—iv Rvbvb| পূর্বধলায় প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা পূর্বধলায় গতকাল সোমবার স্থানীয় কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ২৫২ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ টাকা ও সনদপত্র দেয়া হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোসাইটির সভাপতি ফরিদ আহমদ বাবুলের সভাপতিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। মান্দায় মত্স্য অফিসারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ মান্দা সিনিয়র মত্স্য কর্মকর্তা সুনীল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে রবিবার মত্স্য অফিসের সামনে শত শত মত্স্যজীবী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন প্রকল্পে মত্স্য কর্মকর্তা সুনীল চন্দ্র মণ্ডল উেকাচ দাবি করে তাদেরকে হয়রানি করে। মত্স্যজীবী হামিদুর রহমান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন পুকুর খননের জন্য সরকারি অনুদান ১৫ লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩ লাখ টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন। এ ব্যাপারে সিনিয়র মত্স্য কর্মকর্তা সুনীল মণ্ডল জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। ভালুকায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার ধামশুর গ্রামে সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জুয়েল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জুয়েল বাড়ির পাশে নিজের মাছের খামারে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ভাণ্ডারিয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধন ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভাণ্ডারিয়া শাখার এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুলনা জোনাল, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া শাখা ব্যবস্থাপক এমএ খালিদ হোসেন তালুকদার, কর্মকর্তা মোল্লা মাসুদুর রহমান, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ফরিদপুরে তিন দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা চত্বরে এ বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সরকার শফিউর রহমান জানান, মেলায় ২০টি স্টল বরাদ্দ দেয়া হবে। অবস্থা বুঝে আরো সম্প্রসারণ করার ব্যবস্থা রাখা হয়েছে। ফুলবাড়িতে ফেনসিডিলসহ ট্রাক জব্দ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর ফুলবাড়ি থানা পুলিশ গতকাল সোমবার পৌর শহরের ঢাকা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দসহ চালক আবুল হোসেন (৩০) ও হেলপার হাছান আলীকে (২৭) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবুল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সহুচাঁদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে এবং হাছান আলী একই জেলার রাণীশংকৈল উপজেলার সাদারই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আদিতমারীতে জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ পানি নিষ্কাশন এলাকায় সরকারি রাস্তার উপর নির্মিত কালভাটের উজানে মাটি ভরাট করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৮শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টির হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার ঐ ব্রিজের সামনে মানববন্ধন করেছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করা হয়েছে। তাড়াইলে খেলাফত মজলিসের কমিটি গঠন তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ২০ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক। লালমনিরহাটে গাঁজাসহ ট্রাক আটক লালমনিরহাট প্রতিনিধি \ জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী বড়ইপাড়া গ্রাম থেকে ৮ লাখ টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি ট্রাক রবিবার রাতে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহ আলম (৩০) ঐ গ্রামের তমির আলীর পুত্র এবং ট্রাক চালক মন্টু শেখ মৃত তুষ্ট শেখের পুত্র। বাগেরহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের কচুয়ায় হত্যা মামলার আসামি পুলিশ রিমান্ডে থাকা ডাকাত দলের সদস্য এমদাদ সেখের স্বীকারোক্তি মতে তার বসতঘর থেকে একটি সাটারগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে পুলিশ কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের বাড়ির শয়ন কক্ষের মাটি খুঁড়ে ওই সাটারগান উদ্ধার করে। একটি হত্যা মামলায় পুলিশ রবিবার থেকে ২ দিনের রিমান্ডে নিয়ে এমদাদ সেখকে জিজ্ঞাসাবাদ করছে। কচুয়া থানার ওসি মো. আবু জিহাদ ফকরুল আলম খান জানান ,গত ১৬ জানুয়ারি উপজেলার ফুলতলা গ্রামের বাটুল মীর নামে এক যুবক খুন হয়। ওই হত্যা মামলায় পুলিশ গত ১১ জুলাই ডাকাত দলের সদস্য এমদাদ সেখকে গ্রেফতার করে। নান্দাইলে ৭ গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামে গত রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি গোয়াল ঘরে থাকা ৭টি গরু ও দুইটি ছাগল পুড়ে গেছে। এতে দুই ভাই রফিকুল ইসলাম ও আমিনুল ইসলামের পাশাপাশি দুইটি গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। গ্রামবাসী রাত দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও গবাদিপশুগুলো বাঁচাতে পারেনি। অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।