শোক সংবাদ

আজিজুল ইসলাম পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল ইসলাম (৬৫) ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত রবিবার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। পারুল প্রভা মল্লিক চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের প্রয়াত জিপিও কর্মকর্তা হরিপদ মল্লিকের স্ত্রী পারুল প্রভা মল্লিক (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার পরলোকগমন করেন। তিনি ৫ ছেলে রেখে গেছেন। সুলতান আহম্মেদ বরিশালে গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের সমাজসেবক মো. সুলতান আহম্মেদ (১১৫) বার্ধক্যজনিত কারণে গতকাল ইলা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। অরবিন্দ ঘোষ চট্টগ্রামে পটিয়ায় মুজাফফরাবাদ নিবাসী ড. প্রদীপ ঘোষের বাবা সমাজসেবক অরবিন্দ ঘোষ (৭৮) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার জেলার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। হারুনুর রশীদ চৌধুরী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ইউনিসেফ বাংলাদেশের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ চৌধুরী (৮৬) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ৪ দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।