চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৫
ডায়রিয়াকবলিত চুয়াডাঙ্গা জেলা শহরে রোগ বিস্তার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোন উন্নতির লক্ষণ নেই। গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত আরও ১৯৯ জন নতুন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, গত এক থেকে শুরু করে চার আগস্ট সোমবার সন্ধায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত চারদিনে চুয়াডাঙ্গা জেলা শহরের মোট ৩৯৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত রবিবার বিকাল পর্যন্ত হাসপাতালটিতে চিকিত্সাধীন ডায়রিয়া রোগীর সংখ্য ছিল ২শ’ জন। জায়গা না পেয়ে বেশ কিছু সংখ্যক ডায়রিয়া আক্রান্ত ভর্তি রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। কর্তব্যরত চিকিত্সকরা জানান, তারা বিরামহীনভাবে চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছেন। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার একাধিক টেকনিক্যাল টিমকে গতকাল সোমবারও শহরের সর্বত্র বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে দেখা গেছে।