সিলেটের সেই ওসির বিরুদ্ধে মামলা

বহুল আলোচিত সিলেট কোতয়ালী থানার বরখাস্ত হওয়া ওসি আতাউর রহমানসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই। হাইকোর্টের নির্দেশনার ১০ দিন পর গত রবিবার রাতে থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সহকারী কমিশনার দেবজিত্ সিং চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ১৭ জুলাই গাড়ি পার্কিং কেন্দ্র করে ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীকে আটক করে থানায় এনে শারীরিক নির্যাতন করায় ওসি আতাউর রহমানসহ ৮ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।