আজকের রাশিফল
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ১৮:৩৬
৬ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২২ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৯ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা: ৬, ১। শুভবার: শুক্র ও রবি। শুভরত্ন: রুবী ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি উদার, সহানুভূতিশীল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। স্নেহ ও ভালবাসার অনুভূতি প্রবল। সৃজনশীল ও নাটকীয় মন আছে আপনার। সহজেই বন্ধুত্ব করতে পারেন। নতুন বন্ধু ও পরিমণ্ডলের প্রতি আকৃষ্ট হবেন সহজে। সহজেই অন্যদের প্রভাবিত করে কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু অমিতব্যয়, বিলাস, ইন্দ্রিয়-সুখপরায়ণতা ও অতিরিক্ত বন্ধুবাত্সল্য ক্ষতির কারণ হতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রাণী বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, চিকিত্সাবিদ এনড্রু স্টিল, মোফাজ্জল করিম, ভূগোলবিদ আলফ্রেড হেটনার, দুলেন্দ্র ভৌমিক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতে পারে। হঠাত্ কোনো কাজে বাইরে যাওয়া হতে পারে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কোনো খবর পেতে পারেন। ব্যবসায়িক কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো কারণে মন চঞ্চল থাকবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ মন ভালো থাকবে। কোনো কারণে মনবল বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। কোনো গুণী ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ছাত্র-রাজনীতির সাথে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ। আজ ভালো কিছু ঘটতে পারে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রকৃতি আপনার অনুকূলে থাকতে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মন চঞ্চল হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অপ্রত্যাশিতভাবে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি শুভ নয়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো ধরনের পুলিশি ঝামেলার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনার অধিকতর মনযোগ হওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক খুব একটা খারাপ যাবে না। পারিবারিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পরের জন্য অর্থ নষ্ট হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।