জোকস
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪২
গণিতের শিক্ষক সর্দারজির ছেলেকে জিজ্ঞেস করলেন, ‘যদি ১ হাজার কেজি = টন হয়, তাহলে ৩ হাজার কেজি = কত?’
‘কেন, টন টন টন!’ সর্দারজি-পুত্রের ঝটপট জবাব।
২. সর্দারজি আর তার বন্ধু হিরালাল একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছে। এক সময় হুট করে সর্দারজি দাঁড়িয়ে হিরালালকে বললেন, ‘দোস্ত, এই পথে আর হাঁটা যাবে না। এখান থেকে তাড়াতাড়ি সটকে পড়তেহবে।’
হিরালাল বললেন, ‘কেন, হুটকরে তোর আবার এই পথে কী হলো?
সর্দারজি বললেন, ‘আরে বোকা, দেখছিস না, সামনে আমার বউ আসছে আর আমার বউয়ের পাশেই যে মেয়েটাকে দেখছিস, ও তো আমার প্রেমিকা। একসঙ্গে দুজনই আমাকে দেখলে আজ একটা অঘটন ঘটে যাবে।’
হিরালাল সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, ‘আরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাই। আমারও তো ভাই একই ঘটনা!’
৩. এক স্টেশনে ট্রেন থেমেছে। পাশের ভদ্রলোক সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘ভাই, এটা কোন স্টেশন?’
সর্দারজি ট্রেনের জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে চিন্তিত মুখে জবাব দিলেন, ‘মনেহচ্ছে, এটা একটা রেলওয়ে স্টেশন।’
৪. প্রথম বন্ধু :কি রে দোস্ত, তোর রুম এত গোছানো দেখে তো আমার নিজেরই লজ্জা লাগতেছে।
দ্বিতীয় বন্ধু :লজ্জা পাইস না। দুই দিন ধরে কম্পিউটার নষ্ট তো তাই হাতে অনেক সময়...