মায়ের পরিচালনায় রবীন্দ্রনাথের চলচ্চিত্রে কাজ করব
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৭
শোবিজে কবিগুরুর বংশধরদের ঐতিহ্য বজায় রেখেছেন শর্মিলীঠাকুর পরিবার। তাই রবীন্দ্রজন্ম জয়ন্তী বা মৃত্যুবার্ষিকীতে সবসময় আলাদা আনুষ্ঠানিকতা থাকে এই ঠাকুর পরিবারে। তবে সম্প্রতি এক ইন্টারভিউতে শর্মিলী কন্যা এক ভিন্ন ইচ্ছার কথা প্রকাশ করলেন। সোহা আলী খান বরাবরই বাড়িতে রবীন্দ্রসংগীত শোনেন। কিন্তু তার ইচ্ছে রবীন্দ্র চলচ্চিত্রে অভিনয় করার।
এ প্রসঙ্গে সোহা আলী খান বলেন, ‘আমি খুব করে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বা উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র হোক এবং সেটি আমার মা পরিচালনা করবে আর আমি অভিনয় করব। কিন্তু মাকে এই পরিচালনার কাজে যেন কিছুতেই রাজি করাতে পারছি না। তবে আমার বিশ্বাস শর্মিলী ঠাকুর পরিচালনায় এলে তা অবশ্যই দর্শকদের জন্য বিশেষ কিছু হয়ে ধরা দেবে।’