ক্যাপসন নিউজ

সম্প্রতি এনসিসি ব্যাংকের আইসিসি বিভাগের নির্বাহী ও কর্মকর্তাদের দুইদিনের কর্মশালার সমাপনীতে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের এমডি গোলাম হাফিজসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন === বরিশালের সদর রোডে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন === শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২০২তম সভা সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন