চাটমোহরে ৬ বছরেও রনির খোঁজ নেই ১ জন রিমান্ডে
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪২
চাটমোহরে ৬ বছরের শিশু রনি সরকার অপহরণ মামলায় গ্রেফতারকৃত তাছলিমা খাতুনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পাবনার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও রনির কোন হদিস পায়নি পুলিশ।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর দহপাড়া গ্রাম থেকে ১৭ জুলাই আ. আউয়ালের ছেলে রনি সরকারকে অপহরণ করা হয়। অপহরণকারীরা রনির পিতার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, এখনো রনিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে উদ্ধারের জন্য জোর তত্পরতা চলছে।