কচুয়ায় আটান্নটি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২০:৪৩
কচুয়া উপজেলায় ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে লেখাপড়া। কোন কোন বিদ্যালয়ে দু’একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ৫৮টি বিদ্যালয়ের মধ্যে ৩১টি রয়েছে নব জাতীয়করণকৃত বিদ্যালয়। প্রধান শিক্ষকবিহীন পূর্বের জাতীয়করণকৃত বিদ্যালয়গুলো হচ্ছে— রাগদৈল, শুয়ারুল, বারৈয়ারা, আটমোড়, বড়দৈল, বড়দৈল, বাইছারা, তেগুরিয়া, হরিপুর, বুধুন্ডা, উত্তর শিবপুর, কহলথুড়ী, বুরগী, লক্ষীপুর, আশ্রাফপুর, বড় তুলাগাও, মেঘদাইর, বক্সগঞ্জ, খিলমেহের, বরুচর, উত্তর উজানী, করইশ, পশ্চিম মধুপুর, আয়মা, গুলবাহার, দারাশাহী, তুলপাই, কোয়া কোট মডেল ।
নব জাতীয়করণকৃত প্রধান শিক্ষকবিহীন সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বেরকোটা, দুর্গাপুর, চাংপুর, নিন্দপুর, পূর্ব প্রসন্নকাপ, পশ্চিম তুলপাই, কড়ইয়া উত্তর, নাছিরপুর, দক্ষিণ আকানিয়া, নলুয়া, দক্ষিণ আশ্রাফপুর, জুনাশর, খিড্ডা, তেতৈয়া, খিলা, সানন্দকরা, পশ্চিম আলীয়ারা, নলুয়া-দৌলতপুর, দড়িয়া হায়াতপুর, নলুয়া-দৌলতপুর শিশুসদন, জুগিচাপর, পশ্চিম মাঝিগাছা, বদরপুর, কান্দিরপাড়, আকিয়ারা, কেশরকোট, শাহারপাড়, ধনাইয়া আশ্রাফপুর, এনায়েতপুর, মালচোয়া ও ভবানীপুর ।
এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা তিনি জানান, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রায় ৩ মাস পূর্বে সিনিয়র সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা অনুমোদনের জন্য জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। প্রেরিত তালিকার অনুমোদন এখনও পাওয়া যায়নি।