গাইবান্ধায় জামায়াতের সূরা সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা জামায়াতের সূরা সদস্য আব্দুর রাজ্জাককে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার উপজেলা সদরের কালিবাড়ী বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুর রাজ্জাক উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।