এএফসি মহিলা ফুটবল

বাংলাদেশের প্রথম ম্যাচ জর্ডানের বিরুদ্ধে

বাংলাদেশ, ইরান, জর্ডান, আরব আমিরাত, ভারত, কাতারকে নিয়ে গড়া এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলা অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবে। এএফসি বাংলাদেশের গ্রুপিং এবং ফিকশ্চার ঘোষণা করেছে। শক্তিশালী গ্রুপেই পড়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশের মেয়েরা প্রথম খেলায় জর্ডানের মোকাবেলা করবে। এই ম্যাচটির আগে একই মাঠে বেলা ১১টায় আরব আমিরাত ও ইরান এবং বিকাল তিনটায় ভারত ও কাতার মুখোমুখি হবে।