জয়পুরহাট সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:০৮
জয়পুরহাটের নন্দইল সীমান্তে রাজু নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাতে পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী রাজু আহম্মেদ (২৭) গরু আনতে ২৭৮/৫৮ নং পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে সে নিহত হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ৩ বিজিবির পক্ষ থেকে লাশ ফিরে আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো পর মঙ্গলবার সকাল ৯টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, ঘটনার পর পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ জানিয়েছে ময়নাতদন্ত এবং আরো কিছু আনুষ্ঠানিকতা শেষে ৩টা থেকে ৬টার মধ্যে লাশ হস্তান্তর করা হবে।