বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে পোস্তগোলায় নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। শিল্প-সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার অবাধ বিচরণ ছিলো। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে তার ১৮টি গ্রন্থ রয়েছে।