শোক সংবাদ
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৪, ২২:০৯
এমএ আকমল হোসেন
সাবেক তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এমএ আকমল হোসেন (৬৯) সোমবার রাতে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে রয়েছে। আকমল হোসেন ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত হাজী দানাই মিয়ার পুত্র। আজ বুধবার তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম সাবেক সচিব আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। জেপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।