মৃত্যুবার্ষিকী

মাহবুব আলী খান সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার মাজারে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ, কুরআন-খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। তার জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আলোচনা সভা, দোয়া মাহফিল ও হযরত শাহজালাল (রাঃ)-এর দরগা শরীফে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। মাহমুদুন্নবী চৌধুরীর সাবেক মন্ত্রী, চট্টগ্রাম চেম্বারের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহমুদুন্নবী চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কবর জিয়ারত, কুরআন-খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কাট্টলীর বিভিন্ন সামাজিক সংগঠন এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।