নতুন ভারপ্রাপ্ত সচিব মন্ত্রিপরিষদ সচিবের অধীনে কাজ করবেন

মন্ত্রিপরিষদ বিভাগের দুইজন সচিব থাকলেও একজনই হবেন প্রিন্সিপাল এ্যাকাউন্টিং অফিসার ও প্রশাসনিক প্রধান। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে একজন ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) নিয়োগ দেয়ায় এ ধারণা হয়েছে যে, একই বিভাগে বুঝি দুজন সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে সব মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে সুসমন্বয় সাধনের সুবিধার জন্য একটি নতুন সচিবের পদ সৃষ্টি করা হয়েছে। নতুন সৃষ্ট পদে নিয়োগধারী রুল্স অব বিজনেস অনুযায়ী প্রিন্সিপাল এ্যাকাউন্টিং অফিসার ও প্রশাসনিক প্রধান হবেন না। এবং তিনি মন্ত্রিপরিষদ সচিবের অধীনেই কাজ করবেন। এদিকে জনপ্রশাসনে গতকাল মঙ্গলবার অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার এনআইএলজির মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) অসিত কুমার মুকুটমনি বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ এস শামীম আহমেদ সাভারস্থ বিপিএটিসির এমডিএস হিসেবে নিয়োগ পেয়েছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব এম এ মান্নান হাওলাদার বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা)-এর ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম বিজেএমসির পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব, বিদ্যু বিভাগে সংযুক্ত) সিদ্দিক জোবায়ের সাসটেনেবল এন্ড রিনেওএবেল এ্যানার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক শেখ রফিকুল ইসলাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান নিপোর্টের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম সচিব মো. আশরাফ আলী বাণিজ্য মন্ত্রণালয়ের এ্যাগ্রিবিজনেস ফর ট্রেড কমপেটিটিভনেস প্রোজেক্ট (এটিসিপি) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এ কে এম খায়রুল আলম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, মংলা বন্দরে আধুনিক সুবিধাদিসহ ৫০,০০০ মে: টন ধারণক্ষমতা সম্পন্ন কনক্রিট গ্রেইন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমান খাদ্য মন্ত্রণালয়ের মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রোজেক্ট (এমএফএসপি) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) আনিছ আহমেদ প্রতিযোগিতা কমিশন সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মোছা: হাজেরা খাতুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফায়কুজ্জামান চৌধুরী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে আদেশাধীন যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) বিকাশ চন্দ্র সাহা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) ফয়জুল লতিফ চৌধুরী জাতীয় জাদু ঘরের মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. কায়সারুল ইসলাম সাভারস্থ বিপিএটিসির এম ডি এস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক বেগম রীনা পারভিন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম সচিব তপন কুমার ঘোষ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।