কমেডি আওয়ার

এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী হোমায়রা হিমু। কমেডি আওয়ারের এই পর্বে রয়েছে কৌতুকশিল্পী শাহিন খান, এস এম হায়দার, মনা সিদ্দিক হূদয়, লিপি, লিটন খন্দকার, সৌরভ, রাশেদ, লাবণ্য, ইভা প্রমুখের কৌতুক নকশাসহ রুহুল আমিন, আইরিন অধিকারি, উত্তম, বীথি দেবনাথ, সুলতান সেলিম, আশরাফ কবীর, ফারুখ মল্লিক প্রমুখ অভিনীত মজার নাট্যাংশ। রয়েছে ঘুষ বিষয়ক ধারাবাহিক ‘গোলাম আলী ধুরের’ পরবর্তী পর্ব। নিজের গাওয়া মজার গানের সাথে নাচ পরিবেশন করেছেন রম্য সংগীতশিল্পী অর্জুন কুমার বিশ্বাস।