৩৬ বছর পর নাতিকে খুঁজে পেলেন আর্জেন্টিনার মানবাধিকার কর্মী

আর্জেন্টিনায় ৩৬ বছর পর এক ব্যক্তি খুঁজে পেয়েছে তার পরিবারকে। আর ডিএনএ পরীক্ষার বদান্যতায় সম্ভব এটি সম্ভব হয়েছে। গত সোমবার দেশটির গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। পরিবারের পক্ষ থেকে এখনো ঐ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে গণমাধ্যমে তাকে ইগনাশিয়া হারবান নামে অভিহিত করা হয়েছে। যিনি একজন পিয়ানো বাদক ও গীতিকার। তিনি দক্ষিণ-পশ্চিম বুয়েন্স আইরেসের বোলাভারিয়া শহরে একটি স্কুলের মিউজিকের পরিচালক। দেশটির অন্যতম প্রধান মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা এস্টেলা বার্নেস ডে কার্লোত্তো বলেন, দীর্ঘদিন ধরে আমার নাতিকে খুঁজে ফিরছি। আজ সে অপেক্ষার অবসান হল। এখনো আরো শত শত শিশু রয়েছে যাদেরকে তাদের পরিবারগুলো খুঁজে বেড়াচ্ছে। এদিকে নিজের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ থাকায় ৩৬ বছর বয়সী হারবান ডিএনএ পরীক্ষা করিয়ে সেটি জাতীয় ডাটাবেসের সাথে মিলিয়ে দেখেন। বলেন মানবাধিকার সংগঠনের প্রধান গুডিও কার্লোত্তো। তিনি আরো বলেন, এতে দেখা যায় তার সাথে লরা কার্লোত্তোর দেয়া তথ্যের পুরোপুরি মিলে যায়। অর্থাত্ তিনি লরার পুত্র। ১৯৭৮ সালের আগস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় সামরিক স্বৈরতন্ত্রের প্রতিবাদ করায় লরাকে গ্রেপ্তার করে তত্কালীন সরকার। জেলে থাকা অবস্থায় তিনি একটি সন্তানের জন্ম দেন। মূলত ঐ সময়ে গেরিলা ও সরকার বিরোধীদের বিপক্ষে এক নৃশংস অভিযান পরিচালনা করে সামরিক শাসক। এর ফলে ১৩ হাজার মানুষ নিখোঁজ হয় এবং নিহতের সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি।