জাপানের হুঁশিয়ারি উপেক্ষা করে বিরোধপূর্ণ সীমানায় চীনা জাহাজ

জাপানের হুঁশিয়ারি সত্ত্বেও বুধবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় চীনা জাহাজ প্রবেশ করেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, জাপান নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ ওই এলাকায় চীনের জাহাজকে বার বার প্রবেশ করতে দেখা গেছে। ফলে এশিয়ার এ দুই শক্তির মধ্যে সামরিক উত্তেজনা বাড়ায় আশংকা করা হচ্ছে। জাপানের কোস্টগার্ড সূত্র জানায়, চীনের জাহাজ স্থানীয় সময় সকাল ১০টার পর জাপান নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ ওই জলসীমায় প্রবেশ করে। জাপানের কাছে এটি সেনকাকু দ্বীপপুঞ্জ এবং চীনের কাছে এটি দিয়াউস নামে পরিচিত। এদিকে উত্তেজনা সত্ত্বেও জাপান ও চীনের কোস্টগার্ড তিনদিনের এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটি মঙ্গলবার শুরু হয়েছে।