ঢাকা কো-অপারেটিভ ব্যাংকের দুর্নীতি অনুসন্ধানে দুদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২১:০৪
গ্রাহকদের কাছ থেকে নেয়া প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন এ সিদ্ধান্ত নেয়। তবে অভিযোগ অনুসন্ধানে কোন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি।