নাগেশ্বরীতে ৩ বছর পর ইউপি সদস্যের শপথ গ্রহণ

নাগেশ্বরীতে নির্বাচনের ৩ বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য হিসেবে শপথ নিয়েছেন শফিউদ্দিন। তিনি ১ নং রামখানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুল করিমের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমতুল্লাহ তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান, রামখানা ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান তালুকদার প্রমুখ। ২০১১ সালের ১১ জুন অনুষ্ঠিত রামখানা ইউপি নির্বাচনে শফিউদ্দিন ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৫৭ ভোট পেলেও ফলাফল শীটে আব্দুল করিমকে ঘুড়ি প্রতীকে ৬৫৭ দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে শফিউদ্দিন ঐ বছরের ১৮ অক্টোবর কুড়িগ্রামের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। ২০১৪ সালের ১৭ জুলাই শফিউদ্দিনকে বিজয়ী ঘোষণা করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।