মদনে তালিপট্টি বক্স কালভার্ট যেন মরণফাঁদ

নেত্রকোনার মদন উপজেলা সদরের তালিপট্টি বক্স কালভার্টটির মাঝখানে গর্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশংকা নিয়ে পথচারীসহ অসংখ্য যানবাহন যাতায়াত করছে। ব্রিজের পার্শ্বে রোড লাইট না থাকায় বক্স কালভার্টটির গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ এক বছর ধরে বক্স কালভার্টটির এই দুরবস্থা বিরাজ করলেও দেখার যেন কেউ নেই। এ ব্যাপারে নেত্রকোনা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে খুব দ্রুত এই বক্স কালভার্টটি নির্মাণ করা হবে বলে তিনি জানান।