মাদারীপুরে বিজেএমসির পাট ক্রয় শুরু
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৬
মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে বিজেএমসি প্রায় এক কোটি ৬৯ লাখ টাকার দেনা নিয়ে পাট ক্রয় শুরু করেছে। লতিফ বাওয়ানী জুটমিল দেনা রয়েছে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। উদ্বোধনীকালে তোষা পাটের মূল্য ধার্য করেছে কুইন্টাল প্রতি ১ হাজার ৫০১ টাকা। জানা যায়, খালিশপুর জুটমিল সোমবার থেকে পাট ক্রয় শুরু করেছে। উদ্বোধনী দিনে তোষা পাটের প্রতি কুইন্টাল মূল্য ধরেছে ১ হাজার ৫০১ টাকা। মিলটির দেনা রয়েছে প্রায় ৪৪ লাখ টাকা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাদারীপুর জেলায় পাট উত্পাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে প্রায় ২ লাখ ৯৮ হাজার বেল। এদিকে মৌসুমের শুরুতেই পাটের দাম কম হওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছে। পাটচাষিরা মাদারীপুরে আরও পাট ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।