রজার্স কাপ
নেমেই জয়ের দেখা পেলেন ফেদেরার
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৯
রজার ফেদেরার উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাস্ত হওয়ার পর আবার কোর্টে নেমে সহজ জয় পেয়েছেন। সে তুলনায় তার স্বদেশী স্ট্যান ওয়ারিনকাকে মঙ্গলবার রাতে এটিপি টরোন্টো মাস্টার্সে জিততে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে। দ্বিতীয় বাছাই ফেদেরার দ্বিতীয় রাউন্ডের খেলায় তার প্রতিপক্ষ কানাডার পিটার পোলানস্কির বিরুদ্ধে ৬-২, ৬-০ গেমে জয়ী হতে সময় নেন ৫২ মিনিট। ফেদেরার খেলা শেষে বলেন,‘আমি আনন্দিত হই, আমি ভালভাবে শুরু করেছিলাম। সেটা সবসময়েই ভারমুক্ত থেকে খেলার ব্যাপারে সুবিধাজনক। কখনো কখনো আমি হয়তো আরো ভালভাবে সার্ভ করতে পারতাম। তারপরও আমি মনে করি আমি ভালভাবেই এগিয়ে যাচ্ছি।’
এটি ছিল চলতি মৌসুমে সুইস তারকা রজার ফেদেরারের ৪১তম জয়।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ওয়ারিনকাকে বাড়তি ঘাম ঝরিয়েই জিততে হয়েছে ফরাসি বেনোইত পেইরের সাথে। সুইসটি প্রথম সেটে হেরেও শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৬ (৭/২) গেমে জয়ী হন।--সুপারস্পোর্টস