গুরুত্ব বাড়ছে কারিগরি শিক্ষার

দেশের তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপরে যথেষ্ট জোর দেখা হয়ে থাকে। কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মিলে, কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন—এমন স্লোগান নিয়ে আমাদের দেশে অনেক দেরি হলেও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যেসব কোর্স পরিচালনা করছে তার প্রতিটিতে রয়েছে চাকরির জন্য সম্ভাবনা। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি যেসব পলিটেকনিক দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মধ্যে ওয়েস্টার্ন আইডিয়াল ইন্সটিটিউট (ডাব্লিউআইআই) অন্যতম। এই প্রতিষ্ঠানটি রাজধানীর ঢাকার কারওয়ান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জ রয়েছে একাধিক পলিটেকনিক ক্যাম্পাস রয়েছে। অত্যন্ত আধুনিক ইন্টোরিয়র ডিজাইনের শীততাপনিয়ন্ত্রীত ক্লাসসমৃদ্ধ প্রতিটি ক্যাম্পাস। ডাব্লিউআইআইতে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালনা হয়, সেগুলো হলো—ডিপ্লে¬ামা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্ল¬াস টেকনোলোজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। বিভিন্ন পলিটেকনিকের মধ্যেও ডাব্লিউআইআই বেশ সুনাম অর্জন করেছে। এখানে পড়ালেখা করলে কোনো বিষয়ে প্রাইভেট পড়তে হয় না। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরের সুযোগ, সমৃদ্ধ লাইব্রেরি ও ওয়াই-ফাই ক্যাম্পাস। রয়েছে জব প্লেসমেন্ট সেল, হোস্টেল সুবিধা। এখানকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হয়। আরও রয়েছে স্কলারশিপসহ স্বল্প খরচে ডাব্লিউআইআইয়ের নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ। যোগাযোগ :৭১,কাওরান বাজার, ঢাকা। ফোন : ০১৬৭৮৬৬৬৬২৩, ০১৯৭১০০৯৯৯৯।