মিরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের পর ‘ক’ তালিকার অনেককে ‘খ’ অথবা ‘গ’ তালিকায় অর্ন্তভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তারা এ মানববন্ধন করেন।

এ সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার মানিক কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইকবল মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাকেব কমান্ডার নজরুল করিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে বখাটের চড় দেওয়ার দৃশ্য ইন্টারনেটে, মামলা দায়ের

এ সময়ে বক্তারা যাচাই-বাছাইয়ে ‘ক’ তালিকাভুক্ত সম্মানীভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত রাখা, তাদের ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত না করাসহ ‘গ’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নিয়ম প্রত্যাহারের দাবি জানান।

ইত্তেফাক/নূহু