নটিক্যাল সায়েন্স ক্যরিয়ার

মেরিন সেক্টরে অর্থাত্ নীল জলে ভেসে বেড়ানো রোমাঞ্চকর মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় ক্যারিয়ার গড়তে দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে দেশের প্রথম বেসরকারি মেরিন একাডেমি শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইন্সটিটিউট। জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের মতো কাণ্ডারি হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যাবে এই বিষয়ে পড়ালেখা করে। বিশ্বের অন্যতম চাহিদাপূর্ণ এই বিষয়ে পড়ালেখা করে চাকরি পেলে তাতে উচ্চ বেতনও পাওয়া যায়। বাংলাদেশের তরুণদের মধ্যে এই আধুনিক ও চাহিদাপূর্ণ পেশা জনপ্রিয় করে তুলতে মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী ব্রিটিশ-বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় দেশের প্রথম বেসরকারি মেরিন একাডেমি হিসেবে গড়ে তোলেন শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি ২ বছর মেয়াদি নটিক্যাল সায়েন্স কোর্স পরিচালনা করছে । মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাইলে কেবল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটিতে জিপিএ পেতে হবে ৩.৫। এই ২ বছর মেয়াদি কোর্সের প্রথম এক বছর আমাদের দেশে এবং ২য় বছর সাউথ টাইনসাইড কলেজ ইংল্যান্ডে সম্পন্ন করতে হবে। পড়ালেখা শেষে সার্টিফিকেট প্রদান করবে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ, যা একজন মার্চেন্ট মেরিনারের আন্তর্জাতিক জাহাজে চাকরির সুযোগ করে দেবে। আমাদের দেশের একজন মেরিনার ব্রিটিশ সার্টিফিকেট পেতে পারে শুধুমাত্র শাহ মেরিন বিজনেস ইনস্টিউট থেকে পড়ালেখা করে। আমাদের দেশের প্রেক্ষাপটে সেখানে সাধারণ বিষয়ে পড়ালেখা করে চাকরির নিশ্চয়তা নেই, সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় রয়েছে সফল ক্যাডেটদের শতভাগ চাকরির নিশ্চয়তা। শাহ মেরিনের প্রথম ব্যাচের ক্যাডেটরা ইংল্যান্ড থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে সিডিসি নিয়ে সিঙ্গাপুর, মালেয়শিয়া, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ইরান, কোরিয়া ও কাতারসহ বিভিন্ন দেশি-বিদেশি জাহাজ কোম্পানিতে চাকরিরত রয়েছে। তাই মেরিন সেক্টরে মেরিনার তৈরির ক্ষেত্রে শাহ মেরিনের বিশেষ অবদান রাখার পরিপেক্ষিতে এ বছর চালু করছে আর একটি নতুন বিষয় বিজনেস ম্যানেজমেন্ট। ২ বছর মেয়াদি এইচএনডি ইন বিজনেজ ম্যানেজমেন্টে যেকোনো বিভাগের শিক্ষার্থীই ভর্তি হতে পারবে। যোগাযোগ :আদর্শ ছায়া নীড় হাউজিং সোসাইটি, বাড়ী-১, রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন :৯১২৫৫৯২, ০১৯২৬৬৯৮৫৫৭।