ক্যারিয়ার জিজ্ঞাসা?

প্রশ্ন :আমি এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছি। আমি বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছি। কিন্তু আমি উচ্চশিক্ষায় বিজ্ঞানের কোনো বিষয়ে পড়ালেখা করতে চাই না। শুনেছি নৃবিজ্ঞান বিষয়টি অত্যন্ত চাহিদাসম্পন্ন। এই বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে কোথায়? নৃবিজ্ঞানে পড়ালেখা করলে ভালো ক্যারিয়ার গড়া যায় কি? মো. ফজলে রাব্বি বাড্ডা, ঢাকা। নৃবিজ্ঞান বা নৃতত্ত্ব বিষয়ে আমাদের দেশে পড়ালেখার সুযোগ রয়েছে কেবল সরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এই বিসয়টি চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিষয়ে বা ইউনিটে পরীক্ষা দিতে হবে। নৃতত্ত্ব বিষয়ে পড়ালেখা করলে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ রয়েছে। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com