চট্টগ্রামে হিযবুত তাওহীদের দুই সদস্য আটক

নগরীর বাকলিয়া এলাকায় লিফলেট বিলি করার সময় হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ?ছাত্র নাইমুল্লাহ এবং দেশের পত্র নামে একটি পত্রিকার সাংবাদিক আক্কাস আলী।গতকাল বুধবার এদেরকে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশের পত্র নামে একটি পত্রিকার বেশকিছু কপি, পত্রিকাটির বেশ কয়েকটি সাপ্তাহিক সংকলন এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। বাকলিয়া থানার ওসি ইত্তেফাককে জানান, আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।