হাসপাতালে সুপ্রিয়া

সুচিত্রা সেনের সমসাময়িক তারকা সুপ্রিয়া দেবী হাসপাতালে। পেটে ব্যথা নিয়ে গত ৪ আগস্ট থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুপ্রিয়ার সিটি স্ক্যান করানো হয়েছে। এ ছাড়া কিছু রুটিন চেকআপও চলছে। ৭ আগস্ট তার এন্ডোস্কপি করানোর কথা। ডা. রাজীব শীলের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন সুপ্রিয়া। এখন তার অবস্থা স্বাভাবিক? দু’এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ৬ আগস্ট ওই হাসপাতালে সুপ্রিয়াকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৫০ বছর ধরে বাংলা ছবিতে কাজ করছেন সুপ্রিয় দেবী। তিনি সুপ্রিয়া চৌধুরী নামেও পরিচিত। তার প্রকৃত নাম কৃষ্ণা, ডাকনাম বেনু। এ বছর ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেছে।